ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ কবে শেষ হবে, তার কোনো সম্ভাব্য সময়সীমা দিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইরান যুদ্ধ
ইরানের ওপর নতুন করে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলো নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কার মধ্যে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
মার্কিন বাহিনীকে ‘কাপুরুষ শত্রু’ আখ্যা দিয়ে বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দেশটির সিস্তান-বালুচিস্তান ও হরমোজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুই ট্যাংকার জাহাজে হামলার ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ফের সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বিমান বাহিনী।
লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে অবস্থিত আমেরিকান বাহিনীর ওপর হামলা করার কথা জানিয়েছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরান যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছে ১৮ মার্কিন সেনা। আহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৭ জনে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি হঠাৎ ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যৌথ এই হামলার জবাবে তেল আবিব উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে, বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিভিন্ন এলাকায় পালটা আক্রমন চালায় তেহরান।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের তীব্র সমালোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। জ্বালানির বৈশ্বিক ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মূল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না, তারা আর বেশি দিন এভাবে চলতে পারবে। আমার ধারণা, যুদ্ধটি খুব শিগগিরই শেষ হবে।’
ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে।